সিসি নিউজ: লাইফ সাপোর্টে বরিশাল-৫ অসনের এমপি, সাবেক মেয়র শওকত হোসেন হিরন। শনিবার রাত সাড়ে ৯টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিঁড়ি থেকে পড়ে যান। তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ছুটে আসেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আহসান হাবিব কামালসহ শতশত মানুষ। রাত পোনে ১টায় তাকে এম্বুলেন্সে করে ঢাকা এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক রনজিৎ খান জানান পড়ে গিয়ে তার মাথায় মারাত্বক চোট লেগেছে।