• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে জনস্বাস্থ্য অধিদপ্তরে অনৈতিক কার্যকলাপের আখড়া !

Dorson-104ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনৈতিক কার্যকলাপের আখড়া হয়ে উঠার অভিযোগ মিলেছে । সরকারী দপ্তরে অহরহ এ রকম অনৈতিক কার্যকলাপে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ডোমার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গত শুক্রবার (১৪ই মার্চ) ছুটি ও জুম্মা নামাজের দিন হওয়ায় নিরিবিলির সুযোগে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরার বিশিষ্ট ব্যবসায়ী প্রান কিশোর রায় পাশের ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের রহমানগঞ্জের বাজার এলাকার ও নীলফামারী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী “ জ” আদ্য অক্ষরের নামে মেয়েটিকে নিয়ে এসে ফুর্তি করতে থাকলে এলাকাবাসী তাদের আটক করে । জীবনে এ রকম  অনৈতিক কাজ করবে না ওয়াদা করে মাফ চাইলে  উত্তম মাধ্যম দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় ।
এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের শ্রমিক জয়নাল আবেদীন জানান, হামরা বাহির থাকি আছচি, এটকের লোকাল মানুষ জোর করে ঢুকলে হামরা কি করমু ।
এ ব্যাপারে ডোমার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা চন্দ্র কিশোর রায় জানান, ওদের ধরে আমাকে জানালে আমি ব্যবস্থা নিতে পারতাম, এখন বলে কি হবে । আমি লিখিত ভাবে ইউএনও মহোদয়কে জানাবো । ডোমার উপজেলা নিবার্হী অফিসার শফিউর রহমান জানান, আমাকে জানানো হয়নি,জানালে ব্যবস্থা নিতাম ।
এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী প্রান কিশোর রায় জানান, আমাকে পরিকল্পিতভাবে  ফাঁসানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ