• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টেশন সভা

Dinajpurদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার সকাল ১১টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের শহীদ ডাঃ আব্দুল জব্বার মিলনায়তনেএই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ও জেলা সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাসতুরা বেগম। সিভিল উপস্থাপনা করেন সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। সিভিল সার্জন অফিসার ডাঃ নুরুল হুদা বলেন, ভিটামিনের অভাবে শিশুর দৈহিক বুদ্ধির সমস্যা দেখা দেয়। ঠোট ফাটা, রাত কানার মত রোগ দেখা দেয়। এ রোগ থেকে রক্ষার জন্য প্রচুর পরিমান সবুজ শাক-সবজি, ডিম, মায়ের বুকের শাল দুধ শিশুর জন্য উপযুক্ত খাবার। কলিজাও শিশুর জন্য উপযুক্ত খাবার। প্রতিটি গর্ভবতী মাকে শিশুর জম্মের আগে ৪ বার পরীক্ষা করার পরামর্শ দেন। তিনি আগামী ৫ এপ্রিল জাতীয় ভিটামিন ১এ’ প্লাস ক্যম্পেইন সফল করতে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ