রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে রি-কল প্রকল্পে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রকল্প এলাকা পরিদর্শন। সোমবার বেলা ১২টায় উপজেলার নদী বিচ্ছিন্ন মদনের চর প্রকল্প এলাকায় গন উন্নয়ন কেন্দ্র সংস্থার উদ্যোগে অক্সফামের অর্থায়নে ভাংগা গড়া সংস্থা নামের এক সমিতির কার্যক্রম পরিদর্শন করা হয়। এতে উপজেলার ১২ জন সাংবাদিক উপস্থিত হয়ে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে ভাংগা গড়ার সমিতির সভাপতি শাহার ভানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান, উপজেলা প্রকৌশলী কেরামত আলী নান্নু, কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, ইউপি চেয়ারম্যান নুরে-শাহী ফুল, যুবলীগ নেতা কামরুল আলম বাদল, সাংবাদিক আতাউর রহমান, সাদেক হোসেন ভোলা, প্রকল্প কর্মকর্তা জহুরুল ইসলাম জুয়েল, সোহেল রানা, এলিজা বেগম ও সালমা আফরোজ প্রমুখ ।