• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টিকিট বেচলেন সানি লিওন

Saniঢাকা: ‘রাগিনি এমএমএস’ ছবি মুক্তি পেতেই প্রোমোশনরে দায়িত্ব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন একতা কাপুর৷ তবে ছবির নায়িকা সানির প্রোমোশনে কোনও বিরতি নেই৷ ছবিকে আরও বেশি ব্যবসা করানোর দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন সানি লিওন৷ রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে টিকিট কাউন্টারে পৌঁছে গেলেন সানি৷ কাউন্টারের থেকে লোককে সরিয়ে নিজেই শুরু করলেন টিকিট বিক্রি৷

আগুনের মতো ছড়িয়ে পড়ল সানির এই খবর৷ সিনেমা হলের সামনে জন সমুদ্র৷ সানিকে সামনে থেকে একবার দেখার জন্য দর্শকের লম্বা লাইন৷ একে একে সব্বাইকে টিকিট দিলেন সানি৷আর বললেন, শুধু সামনে নয়, এই টিকিটেই দেখুন রাগিনি এমএমএস টু৷ ছিল লাকি ড্রয়ের ব্যবস্থাও৷ পঞ্চাশ থেকে ষাট নম্বর মোট দশজন দর্শকের পাশে বসে সানি দেখবেন নিজের ছবি৷ আর সেই পঞ্চাশ থেকে ষাট নম্বরে আসার জন্য তুমুল উত্তেজনা সিনেমা হল জুড়ে৷এমনকি ভিড় সামলাতে সিনেমা হলের সামনে চটজলদি হাজির হলেন মুম্বাই পুলিশ ও বিশেষ নিরাপত্তারক্ষী৷ আগে থেকে না জানিয়ে সানির এই কীর্তির জন্য অনেকেই বাঁকা চোখে দেখছেন সানিকে৷ তবে বিন্দাস সানির মাথায় এখন একটাই চিন্তা৷ ছবিকে সুপারহিট করতেই হবে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ