• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াতের

Jamatঢাকা: ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ বলেন, আগামী ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। স্বাধীনভাবে বেঁচে থাকার প্রয়োজনেই ইতিহাসের গতিধারায় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। মুসলিম জাতিসত্তা ও ইসলামী আদর্শই এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের রক্ষা কবচ। মুসলিম জাতিসত্তা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এহেন সংকটজনক পরিস্থিতিতে আমরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করতে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমাদের এ প্রিয় জন্মভূমিকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে জাতীয় ঐক্যের ভিত্তিতে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়ন, অগ্রগতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে পরিচালিত যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার লক্ষ্যে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনায় জনগণকে উজ্জ্বীবিত করতে হবে।
দুর্নীতি, দারিদ্র্য ও সন্ত্রাস মুক্ত দেশ গঠন এবং ইসলামী আদর্শ ও মূল্যবোধ এবং দেশের জনগণের লালিত চেতনা সংরক্ষণ করে বিভিন্ন ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষার দৃঢ় শপথ নিয়ে স্বাধীনতা দিবস পালন করতে হবে।
দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করার মাধ্যমে আগামী ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ