• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মা হচ্ছেন পূর্ণিমা

Purnimaবিনোদন ডেস্ক: পূর্ণিমা‘একজন নারীর জীবনে আসে পূর্ণতা মা হওয়ার মধ্য দিয়ে, নারী হিসেবে আমি সেই পূর্ণতা পেতে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসে প্রথম সন্তানের মুখ দেখব।’ এভাবেই অনাগত সন্তান নিয়ে নিজের অনুভূতির কথা জানালেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।
পূর্ণিমা বলেন, ‘আমি এখন আমার অনাগত সন্তানকে নিয়ে ভাবছি। মা হওয়া যে কতটা সৌভাগ্যের, আনন্দের এবং পাশাপাশি কষ্টের—তা অনুভব করছি। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী সব কাজকর্ম করছি। নিয়ম মেনে চিকিত্সকের সঙ্গে দেখা করছি।’
মাতৃত্বকালীন এ সময়টা পূর্ণিমা নিজের মতো করেই কাটাচ্ছেন। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আড্ডা ও গল্প করেই কাটছে। পূর্ণিমা এও বলেন, ‘অনাগত সন্তানের কারণে বেশ কয়েক মাস ধরে আমি সব ধরনের কাজ থেকে দূরে আছি। খুব জরুরি কিছু না থাকলে বাসা থেকে বের হই না। এই সুযোগে অনেক বছর ধরে যেসব আত্মীয়স্বজনের সঙ্গে দেখা হতো না তাঁরা আমাকে দেখতে আসছেন। খোঁজখবর নিচ্ছেন। জীবনের অন্যরকম কিছু সময় পার করছি, যা আসলে বলে বোঝানো সম্ভব না।’
পূর্ণিমা অভিনীত সর্বশেষ শুটিংকৃত ছবির নাম ‘ছায়া-ছবি’। আর মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে ‘লোভে পাপ পাপে মৃত্যু’। এ ছাড়া গত বছর রোজার ঈদের সময় একটি টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ