• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

BGBহিলি (দিনাজপুর): হিলি সীমান্তে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দেওয়া হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এ মিষ্টি দেওয়া হয়।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার ও জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী ভারতের মালদাহ সেক্টর কমান্ডার, ৭৫ ও ৯৬ ব্যাটালিয়নের অধিনায়ককে ও হিলি চেকপোস্ট ক্যাম্পকে দেওয়ার জন্য মোট চার প্যাকেট মিষ্টি ভারত অংশের হিলি চেকপোস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার রাম ভেলু সিংয়ের কাছে তুলে দেওয়া হয়।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী রাইজিংবিডিকে জানান, দুই বাহিনীর মাঝে এটি শুধু মিষ্টি বিনিময় নয়। এতে করে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ়  হলো। এ সময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ