• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

Accidentদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে রাতুল (১২) নামে এক সাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুর শিশু পার্কের সামনে টেম্পুস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রাতুল দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের এমএলএসএস রহমত আলীর ছেলে ও শহরের পুলহাট এলাকার বাসিন্দা।
নিহত রাতুলের স্বজনরা জানায়, বুধবার সকাল ১১টার দিকে নিহত রাতুল মাংস কেনার জন্য বাইসাইকেলযোগে শিশু পার্কের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে দ্রুতগামী একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন নসিমনের ধাক্কায় রাতুল নামে এক কিশোর নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ