• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে জমি-জমার বিরোধে নিহত ১

Songorso-1ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর ধর্মপুর জমি-জমার বিরোধে নিহত -১ আহত ৫ বাড়ীঘর ভাংচুর লুটপাট থানায় মামলা দায়ের। ঘটনার বিবরণে জানা যায় দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথুর ধর্মপুর গ্রামে আব্দুর রাজ্জাক বুধবার সকাল সাড়ে ৮ টায় তার নিজ বাড়ীর জমিতে ঘর নির্মাণ শুরু করে, এ সময় উত্তর রঘুনাথপুর গ্রামের মোঃ জালাল উদ্দিন (৩৫), মোঃ মাহাবুব আলম মিন্টু (৩৮), পিতা মৃত ধজির উদ্দিন গং দলবদ্ধ হয়ে আব্দুর রাজ্জাকের জমিতে তোলা ঘর ভেঙ্গে দেয় ও লুটপাট করে। এ সময় আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী বিউটি বেগম সকাল সাড়ে ১১টায় বাধা দিতে গেলে তারা তাদের বাধা অতিক্রম করে মারপিট শুরু করে। এতে বিউটি বেগম (৩৫) মারাক্তকভাবে আহত হলে তাকে উদ্ধার করে দুপুর ১২টায় ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।  খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম খান ও ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনা তদন্ত করেন। নিহত ব্যক্তি বিউটি বেগমকে ফুলবাড়ী থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্টের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়ে দেন। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের বড় ভাই মোঃ আবুল হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ