বগুড়া : আজ বৃহস্পতিবার সোয়া ৩টার দিকে বগুড়ায় ট্রেনের সাথে একটি ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের ভেলুপাড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে ভটভটির ৫ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে লালমনিরহাট যাচ্ছিল। বগুড়া শহরের ভেলুপাড়ায় একটি যাত্রীবাহী ভটভটি দ্রুত ক্রসিং পার হবার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ভটভটির ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।