• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় সংখ্যালঘু পরিবারের গৃহবধু ধর্ষনের শিকার

dorsonনীলফামারী প্রতিনিধি: প্রভাবশালী কর্তৃক সংখ্যালঘু  পরিবারের এক গৃহবধূ ধর্ষনের শিকার হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে। মামলা দায়ের হওয়ায় ধর্ষককে গ্রেফতারের অভিযান শুরু করেছে পুলিশ।
ধর্ষিতার লিখিত অভিযোগে জানা গেছে, ২৩ মার্চ রবিবার বিকালে  ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের ভ্যান চালক মানিক চন্দ্র রায়ের স্ত্রী মালতী রানী (২২) পাশ্ববতি মরিচ ক্ষেতের পরিচর্যা করতে গেলে একই গ্রামের প্রভাবশালী সফিজ উদ্দিনের ছেলে শামিম মিয়া (২৫) মালতি রানির মুখ চেপে ধরে একটি ভুট্টা ক্ষেতে জোড়পূর্বক ধর্ষন করে। ধর্ষনের সময় ওই গৃহবধুর চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষক শামিম পালিয়ে যায়।
এদিকে  মালতি রানী জানায়, ধর্ষক শামিম মিয়ার পক্ষ নিয়ে এলাকার বেশ কিছু প্রভাবশালী ঘটনাটি মিমাংসা করার জন্য চাপ দিয়ে হুমকী প্রদান করছে।
এদিকে ওই এলাকার ধীরেন্দ্রনাথ, হরেন, নিপিন চন্দ্র রায়,সুরেশ রায়, রবীন্দ্র চন্দ্র রায়সহ অনেকেই অভিযোগ করে বলেন, আমাদের সম্প্রদায়ের অসহায় নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি করেও প্রভাবশালী সফিজ উদ্দিনের ছেলে শামিম বিভিন্নভাবে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দিয়ে আসছে। আমরা শামিমের বিচার চাই।
এ ব্যাপারে বৃহস্পতিাবর বিকাল সাড়ে চারটার দিকে ডিমলা থানার উপ-পরির্দশ তামবিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মালতি রানী রায় বাদী হয়ে ২৭ মার্চ সকালে থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের (মামলা নং-১১) করেছেন। আসামী শামীমকে গ্রেফতারের করতে ঘটনাস্থলে পুলিশ অভিযান গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ