
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মরহুম আব্দুল জলিল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় এটিম মাঠে ভিক্টোরিয়া কাব আয়োজিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক।
এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সাবেক অধ্য প্রফেসর শরীফুল ইসলাম খান, ভিক্টোরিয়া কাবের সভাপতি জাভেদ জাহাঙ্গীর সোহেল, ভিক্টোরিয়া কাবের উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডাঃ ময়নুল হক দুলদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ, রাজশাহী এবং জয়পুরহাট জেলার মোট ১৬টি ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করছেন। উদ্বোধনী খেলায় আরজু খান স্মৃতি সংসদ বনাম অলষ্টার স্পোটিং কাব অংশগ্রহন করে।