বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতি মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার বাড়ি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়ায়। শনিবার বিকেলে রংপুর-পার্বতীপুর সড়কের বদরগঞ্জ উপজেলা সীমান্তে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বদরগঞ্জ থেকে মোটরসাইকেল নিয়ে মতি মিয়া রংপুরের দিকে যাচ্ছিল। এসময় সে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
বদরগঞ্জ থানার পরিদর্শক(ওসি) জাহিদুর রহমান বলেন, দূর্ঘটনাস্থল রংপুর সীমান্তে। ঘটনাটি রংপুর সদর ওসিকে অবগত করা হয়েছে।