চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর এলাকায় হাফেজুল উলুম মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১টায় মাদ্রাসার একটি কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আকরাম উল্লাহকে গ্রেপ্তার করেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান ভূঁইয়া জানান, শিক্ষক মাওলানা মো. আকরাম উল্লাহ মাদ্রাসার একটি কক্ষে নূরানী বিভাগের ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজন তাকে হাতে-নাতে ধরে ফেলে।
খবর পেয়ে পুলিশ দ্রুত মাদ্রাসায় গিয়ে ধর্ষনকারী শিক্ষক মাওলানা আকরামকে গ্রেপ্তার করে। এছাড়া ধর্ষণের শিকার আহত ওই ছাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।