লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্টিত হবে। জানাগেছে, এই উপজেলা নির্বাচনে মোট ৭৩টি কেন্দ্রের মধ্যে ৪৩ টি কেন্দ্র ঝুকিপূর্ণ ।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ২০৫ জন। তার মধ্যে ৭৭ হাজার ৬শ’ জন পুরুষ এবং ৭৮ হাজার ৬০৫ জন মহিলা।
জেলা রিটার্নিং অফিসার, আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান জানান, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উপজেলায় ৪৩টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র থাকলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।