• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-মেয়ে-নাতির মৃত্যু

Gas Silinderসিসি নিউজ: ঢাকার কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আকলিমা বেগম ও তার মেয়ে জলি বেগমের পর দেড় বছর বয়সী নাতি আলিফও মারা গেছে। শনিবার সকালে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হন তারা তিনজন। বিস্ফোরণটি ঘটে সকাল সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের মুজবরঘাটের ‘নোয়াখাইল্যা বাড়িতে’। আহতদের সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় বয়স্ক মহিলা আকলিমা বেগম (৫৫) মারা যান। তার দেহের ৬৫ ভাগ পুড়েছিল।

রাত সাড়ে ১০টার দিকে আকলিমা বেগমের মেয়ে ২৭ বছর বয়সি জলি বেগমও মারা যান, তার দেহের ৮৫ ভাগ পুড়েছিল। এরপর শনিবার মধ্যরাতে মারা যায় জলি বেগমের ছেলে আলিফ। তার দেহেরও ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল ভর্তির পরপরই  বলেছিলেন, “তিন জনের অবস্থাই আশঙ্কাজনক।”

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, গ্যাসের চুলায় রান্নার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। জলির স্বামী রমজান আলী কামরাঙ্গীরচর এলাকায় এসি, ফ্রিজসহ ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ