• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভানুমতির খেল খেলছেন এরশাদ-রওশন

Arsadসিসি ডেস্ক: স্বামী- স্ত্রী (এরশাদ ও রওশন ) দুজনে শলাপরামর্শ করে ভানুমতির খেল খেলছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
রবিবার বিকালে গুলশানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “এরশাদের অনুমতি নিয়েই রওশান এরশাদ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিলেন। এরশাদের হাসপাতালে চিকিৎসা ছিল স্বেচ্ছায় বন্দী থাকার একটি কুটকৌশল।”
কাজী জাফর অভিযোগ করে বলেন, অতীতেও রওশন এরশাদ হুসেইন মুহাম্মদ এরশাদের অনুমতি নিয়ে একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অর্থ সাহায্য নিয়ে ৪ দলীয় জোট থেকে বের হয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালিয়েছিল।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে নয় বরং মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে শত কোটি টাকা খরচ করে দলীয় স্বার্থে জাতীয় সঙ্গীত আসরের আয়োজন করে আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ