খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সহ সভাপতি আহসান হাবিব (ব্রীফ), সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য প্রভাষক খাজা নাজিমদ্দিন সহ স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরের শহীদ মিনারের পাদদেশে মিলিত হয়। পরে এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’কে তুলে ধরে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপজেলা কমিটি অন্যান্য সদস্যসহ নানা শ্রেণী পেশা ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।