ঢাকা: পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা ও অনিয়মের অভিযোগে মঙ্গলবার বিভিন্ন জেলার ৬ উপজেলায় হরতালের ডাক দিয়েছে ১৯ দলীয় জোট। হরতালের আওতাভুক্ত উপজেলাগুলো হলো- চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গায় আধা বেলা, সাতক্ষীরার তালা, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করা হয়েছে।
সোমবার পৃথক পৃথক জায়গায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপি-জামাত সমর্থিত প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে সরকারি সন্ত্রাসী বাহিনীর কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, পোলিং এজেন্টদের ওপর হামলা, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়াসহ নানা অপকর্মের প্রতিবাদে তারা ভোট বর্জন করে এ হরতাল পালন করবেন।