ঢাকা: কেন্দ্র দখল করে জাল ভোট প্রদান, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, নেতাকর্মীদের ওপর হামলাসহ নানা অনিয়মের অভিযোগ এনে ১৯ উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ১৯ দল সমর্থক, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।উপজেলাগুলো হলো- টাঙ্গাইলের ঘাটাইল, পটুয়াখালীর কলাপাড়া, ফেনীর ছাগলনাইয়া, জামালপুরের মাদারগঞ্জ, বরগুনার বামনা ও আমতলী, ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের গফরগাঁও, চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা, পাবনার তারাবুনিয়া, মুন্সিগঞ্জের লৌহজং, কুমিল্লার চান্দিনা, সাতক্ষীরার সদর, তালা, ও দেবহাটা, লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ এবং নারায়ণগঞ্জের আড়াই হাজার।এসব উপজেলায় ১৯ দল নেতাকর্মীদের ওপর হামলা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ নানা অফিবযোগ পাওয়া গেছে। এছাড়া জাল ভোট দেয়া নিয়ে বিভিন্ন কেন্দ্রে দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।