খেলাধুলা ডেস্ক: পুরুষরা না পারলেও অধরা জয়ের নাগাল পেল নারী ক্রিকেটাররা। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বি’র খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাঘিনীরা। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে জয়ের জন্য নির্ধারিত ওভারে ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১২ রান করতে সক্ষম হয়। পান্না ঘোষের নিপূণ বোলিংয়ে লঙ্কান নারীদের এ অগ্রযাত্রা সফল হতে পারেনি। পান্না ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রানে ৩ উইকেট তুলে নেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও মনোনীত হন তিনি। শ্রীলঙ্কার পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান যশোদা মেন্ডিস ৩৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক শশিকলা শিরিবর্ধনে করেন ৩৬ বল থেকে ৩১ রান। এছাঢ়াও চামারি আতাপাত্তু করেন ১৭ রান।
এর আগে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রুমানা আহমেদের চমৎকার ব্যাটিংয়ে তারা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। রুমানা মাত্র ৩৪ বলে ৩ চারে ৪১ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন। এছাড়াও অধিনায়ক সালমা খাতুন ১৮ বলে ৪ চারে ২২ রান ও শারমিন আখতার ১৮ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে চন্দিমা গুণারতে- ১৫ রানে এবং উদেশিকা প্রাভোধানি ১৮ রানে দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২০ ওভার ১১৫/৯ (রুমানা ৪১, সালমা ২২, শারমিন ১৮, ফাহিমা ১৪, গুণারতেœ ২/১৫, প্রাভোধানি ২/১৮)
শ্রীলঙ্কা ২০ ওভার ১১২/৯ (মেন্ডিস ৩৩, শিরিবর্ধনে ৩১, আতাপাত্তু ১৭, পান্না ৩/১৮, সালমা ১/১৪, রুমানা ১/২৩, জাহানারা ১/২৭)
ম্যান অব দ্য ম্যাচ: পান্না ঘোষ