হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে সোমবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, ভাইস্ চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম ও মহিলা ভাইস্ চেয়ারম্যান পদে আকতারা চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা সহকারী রির্টানিং অফিসার ইসাহাক আলী ও বিজয়ী প্রার্থীগণ জানান,বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও বিএনপি উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আকরাম হোসেন মন্ডল ২০ হাজার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতীক ছিল মোটর সাইকেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আ.লীগ দলীয় সমর্থিত ও আ.লী হাকিমপুর পৌর শাখার সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ হারুন পেয়েছেন ১৯ হাজার ৩৮ ভোট, তাঁর প্রতীক ছিল টেলিফোন মার্কা। জামায়াতে ইসলাম দলীয় সমর্থিত প্রার্থী ও জামায়াতে ইসলাম বাংলাদেশ হাকিমপুর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ২৪ হাজার ৯৫৭ ভোট পেয়ে ভাইস্ চেয়াম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন বিএনপি নেতা ও বিএনপি দলীয় সমর্থিত প্রার্থী হযরত আলী সরদার, তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৮ ভোট। এবং বিএনপি নেত্রী ও বিএনপি দলীয় সমর্থিত প্রার্থী আকতারা চৌধুরী ১৫ হাজার ২২৮ ভোট পেয়ে মহিলা ভাইস্ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটদতম প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন বিএনপি দলীয় সমর্থিত নুরুন্নাহার বেগম, তিনি পেয়েছেন ১০ হাজার ২৯ ভোট।
সকাল থেকে বিকেল পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন হয়।এ দিকে আইন শৃঙ্খলা বাহিনী ছিল চোখে পড়ার মত।নির্বাচনের ফল প্রকাশের সময় একটু গরিমসি করলে উভয় দলের কর্মি সর্মথকদের মধ্যে একটু উত্তেজনা দেখা গেলেও প্রশাসন তা কঠোর হস্তে দমন করেন।