বিনোদন ডেস্ক: বক্স অফিসে সুপারহিট ছবি ‘কঙ্গনা কুইন’ এর নায়িকা কঙ্গনা রানাওয়াত খুব শীঘ্রই পরিচালক সুজয় ঘোষের নতুন ছবি ‘দুর্গা রানি সিং’ নামে একটি ছবিতে ৩৫ বছর বয়সী মায়ের ভূমিকায় অভিনয় করবেন। তার থাকবে ১৪ বছরের এক কিশোরী কন্যা । মেয়েটিকে নিয়েই তাকে অভিনয় করে ছবিটি সফল করতে হবে। অথচ এই ছবিতে অভিনয় করার কথা ছিল বিদ্যা বালানের। কিন্তু ব্যক্তিগত কারণে বিদ্যা এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন ৷ তবে বলিউডের হাওয়ায় অবশ্য রটেছে বিদ্যা নাকি অন্ত:স্বত্তা ! বিদ্যা অবশ্য নাকচ করেছেন এ ঘটনা।
বলিউড কুইন এখন কঙ্গনা রানাওয়াত। কারণ সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কঙ্গনার কুইন ছবিটি বক্স অফিসে সুপারহিট। তাই বলিউডে রাণী আপতত তিনি। দীপিকা, প্রিয়ঙ্কা চোপড়াও কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ।
এমনকি বলিউডের বিগবি থেকে খানজাদেরাও ‘কুইন’ দেখে কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিডের নতুন রানি হয়ে বেশ খোশমেজাই আছেন কঙ্গনা। বাড়িয়েছেন নিজের পারিশ্রমিকও। ক্যারিয়ার যখন উর্ধ্বগগণে, তখনই হতে চললেন মা। আর প্রথমবার মা হতে গিয়ে, বেশ টেনশনে কঙ্গনা।
পরিচালক সুজয় ঘোষের নতুন ছবি ‘দুর্গা রানি সিং’য়ে কঙ্গনাকে দেখা যাবে ৩৫ বছর বয়সি এক মায়ের চরিত্রে। ছবিতে ১৪ বছরের এক মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন কঙ্গনাকে। জানা গিয়েছে সুজয়ের ছবিতে মায়ের চরিত্রে জন্য বেশ চিন্তায় কঙ্গনা। এ বিষয়ে নিজের মতো করেই রিসার্চ শুরু করে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত৷ সুজয়ের ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল বিদ্যা বালানের। কিন্তু ব্যক্তিগত কারণে বিদ্যা এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন৷ তবে বলিউডের হাওয়ায় অবশ্য রটেছে বিদ্যা নাকি অন্তস্বত্তা! বিদ্যা অবশ্য নাকচ করেছেন এই ঘটনা।