• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ল্যাপটপ-মোডেম পেল এমপিরা

1396367631.ঢাকা: সংসদীয় দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে সংসদ সদস্যদেরকে ল্যাপটপ দেয়া হয়েছে। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্ট মেম্বারর্স ক্লাবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন সংসদ-সদস্যদের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্টারনেট এপ্লিকেশন তৈরির কর্মসূচির আওতায় এ ল্যাপটপ দেয়া হয়। এসময় স্পিকার বলেন, ‘তথ্য প্রযুক্তির যুগে সবাইকেই এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সংসদ সদস্যরা  যাতে অধিবেশনকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের দায়িত্ব আরো সুষ্ঠুভাবে পালন করতে পারেন এবং সে লক্ষ্যে অধিবেশন কক্ষেও যাতে তারা ল্যাপটপ নিয়ে যেতে পারেন ভবিষ্যতে তা বিবেচনা
করা হবে।’
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ এবং সংসদ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ