• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিএনজি অটোরিকশার ভাড়া বাড়ছে না

1396433647.ঢাকা: সিএনজি অটোরিকশার ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, এখন কোনো ভাড়া বাড়াবো না, বিদ্যমান ভাড়াই বলবৎ থাকবে। পরিষদের দাবি অনুযায়ী অটোরিক্সার ইকোনমি লাইফ ১১ থেকে ১৫ করার দাবি মেনে নিয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, “বুয়েটের সুপারিশ অনুযায়ী অটোরিকশার ইঞ্জিন ওভারহেলিং, নতুন সিট কাভারসহ অনুমোদিত ওয়ার্কশপ থেকে যান্ত্রিক পরীক্ষা করতে হবে।

তিনি বলেন, অটোরিকশা যাতে নির্ধারিত ভাড়ায় মিটারের চলাচল করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বুয়েটের শর্ত বাস্তবায়নে মালিক সমিতি থেকে চারজন প্রতিনিধি ও বিআরটিএ থেকে তিনজন নিয়ে মোট সাতজনের একটি কমিটির ঘোষণা দেন। আগামী ১০ দিনের মধ্যে এ কমিটি সিদ্ধান্ত নেবে অটোরিকশার ইকোনমি লাইফ বৃদ্ধির বিষয়ে কোনো কোনো প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র দেবে। বুয়েটের শর্ত পালন করে প্রত্যায়নপত্র নেয়ার পরই ইকোনমি লাইফ বৃদ্ধির সুযোগ পাবে সিএনজি অটোরিকশা।

অটোরিকশা কোনো সময়ই নির্ধারিত ভাড়ায় চলাচল করে না এবং যাত্রীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “অটোরিকশা যেন সঠিকভাবে মিটারে চলাচল করে সেজন্য বিআরটিএ নজরদারি করবে।” মালিক সমিতি ঐক্য পরিষদ থেকে আয়কর, পুলিশের হয়রানি ও পার্কিংয়ের জায়গা দেয়াসহ চুরি-ছিনতাই ও চালক হত্যা বন্ধ করার জন্য দাবি জানানো হয়। দাবির বিষয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, “সংশিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়গুলো সমাধান করf হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ