লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধার ছোট্ট ফুটফুটে শিশু আদিবা আশরাফি মাশিয়াত (৩)। এই বয়সে +১৬০০ চশমার সাহায্যে দেখতে হয় তাকে। চিকিৎসকরা বলছেন, দিন যতই যাচ্ছে অবুঝ ওই শিশুর দৃষ্টি শক্তি আরও ক্ষীণ হয়ে আসছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তার চোখে লেন্স সংযোজনসহ উন্নত চিকিৎসা গ্রহনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এতে প্রচুর টাকার প্রয়োজন হলেও শিশুটির বাবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফুজ্জামান শরীফের পক্ষে ওই ব্যয়ভার বহন সম্ভব হচ্ছে না। তাই নিস্পাপ এই শিশুটিকে পৃথিবীর আলো স্থায়ীভাবে দেখতে জরুরী চিকিৎসার জন্য দেশের বিবেকবান, স্বচ্ছল ও সচেতন ব্যক্তি বর্গেও নিকট আর্থিক সহযোগিতার আহবান জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠাবার ঠিকানা, সঞ্চয়ী হিসাব নং-৩৪০০০১১৬, সোনালী ব্যাংক লি. হাতীবান্ধা শাখা, লালমনিরহাট। এছাড়াও বিকাশ (ব্যক্তিগত) নম্বর হচ্ছে ০১৭১৬-০৩৮৯৭৮ বা ডাচবাংলা মোবাইল ব্যাংক একাউন্ট নং-০১৭১৬-০৩৮৯৭৮১।