• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তার ছাড়াই চলবে বৈদ্যুতিক যন্ত্র

Electricityপ্রযুক্তি ডেস্ক: কোনো বৈদ্যুতিক তারের সংযোগ ছাড়াই জ্বলে উঠলো একটি বাল্ব। হঠাৎ করে এরকম কিছু দেখলে চমকে উঠতে পারে যে কেউ। কিন্তু সত্যিই এরকমটি ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রকৌশল প্রতিষ্ঠান ওয়াইট্রিসিটি কাজ করছে তারহীন বিদ্যুৎ প্রবাহের প্রযুক্তি নিয়ে।
ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিসিটি প্রবাহের ধারণা থেকে নাম দেয়া হয়েছে ওয়াইট্রিসিটি। কোনো ধরনের তার ছাড়াই প্রবাহিত হবে বিদ্যুৎ। এই প্রযুক্তিতে শক্তিকে চৌম্বকীয় আবেশে রূপান্তরিত করা হয়। তারপর সেই চৌম্বকীয় আবেশকে নির্দিষ্ট একটি তরঙ্গে বাতাসের ভেতর দিয়ে পাঠিয়ে দেয়া হয় তারহীন বাতি বা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রে।
চৌম্বকীয় ক্ষেত্রের কাছে কোনো যন্ত্র আনলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ নেবে যন্ত্রটি। কোনো তারের প্রয়োজন হবে না। চৌম্বকীয় ক্ষেত্র সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বস্ত করেছেন ওয়াইট্রিসিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডক্টর ক্যাটি হল। ভবিষ্যতের বাড়িতে ওয়াইফাই ইন্টারনেটের মতোই সহজ একটি ব্যপার হয়ে উঠতে পারে তারহীন বিদ্যুৎপ্রবাহের প্রযুক্তি। ওয়াইট্রিসিটির পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে, পকেটে রেখেই চার্জ করা যাবে স্মার্টফোন, তারের সংযোগ ছাড়া দেখা যাবে টেলিভিশন। তারের সংযোগ ছাড়া  এরই মধ্যে ল্যাপটপ, মোবাইলফোন ও টেলিভিশন চালিয়ে নতুন প্রযুক্তির প্রমাণ দেখিয়েছে ওয়াইট্রিসিটি।
ওয়াইট্রিসিটি বর্তমানে চৌম্বকীয় ক্ষেত্রের পরিসর নিয়ে কাজ করছে। অনেক দূর পর্যন্ত যাতে ওয়াইট্রিসিটির সুবিধা ছড়িয়ে দেয়া যায় এটাই এখন চ্যালেঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ