• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগুন দিয়ে খেলতে গিয়ে…..

111আন্তর্জাতিক ডেস্ক: আগুন নিয়ে খেলা বিপজ্জনক, তা সে প্রাপ্ত বয়স্কই হোক বা অপ্রাপ্তবয়স্কই। এই পুরনো প্রবাদকে উপেক্ষা করার মাসুল হিসেবে প্রাণটাই দিতে হলো ১২ জনকে। আগুন নিয়ে খেলতে খেলতেই তাদের পুড়িয়ে মেরেছে মাত্র তিন বছরের একটি শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের একটি কাপড়ের কারখানায়।
চীনের সংবাদ মাধ্যম জানায়, গত সপ্তাহে ওই কারখানার মালিক তার তিন বছরের শিশুকন্যাকে খেলার জন্য একটি গ্যাস লাইটার কিনে দেন। গত বৃহস্পতিবার রাতে খেলার ছলেই বাচ্চাটি তার পাশে রাখা একটি স্পঞ্জের স্তুপে আগুন লাগিয়ে ফেলে। নিমেষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিক। কারখানা থেকে বেরিয়ে যাওয়ার পর্যাপ্ত রাস্তা না থাকায় ভেতরেই আটকে পড়েন অনেকে।
উদ্ধারকর্মীরা কাজে নামার আগেই কারখানার ভেতর বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়। আহন হয় আরও অনেকে।
স্থানীয় প্রশাসন জানায়, বাড়িটিতে অবৈধভাবে এই কারখানাটি চালানো হচ্ছিল। এরইমধ্যে কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যও করা হয়েছে।
উল্লেখ্য, গুয়াংডং প্রদেশে এমন ঘটনা নতুন নয়। গত বছর জুন মাসে এমনই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনের মৃ্ত্যু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ