খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বুধবার রাত ১০টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার সদরে দেবনাথ পাড়ায় সৃষ্ট আগুনে ৭টি পরিবারের প্রায় ২০টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা। ওই পাড়ার জনৈক কিরেন দেবনাথের রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খোলা আকাশের নীচে অবস্থান করা ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে তাৎক্ষনিক ভাবে শুকনো খাবার ও কম্বল এবং ইউনিয়ন পরিষদের পক্ষ্য থেকে শাড়ি, লুঙ্গি প্রদান করেন।
আজ শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র পক্ষ্য থেকে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, আ’লীগ নেতা আতোয়ার রহমান, আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ চাল, ডাল, আটা, তেলসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়।