• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাবি ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

Pestolসিসি নিউজ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম রুস্তম আলী বলে জানা গেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে শহীদ সোহরাওয়ার্দী হলে তার নিজ কক্ষে (৩২৫) গুলি করে হত্যা করা হয় তাকে। ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, রুস্তম এবং ছাত্রলীগের আরেক নেতা মেহেদী হাসান সোহরাওয়ার্দী হলের ৩২৫ নম্বর কক্ষে রিভলভার নাড়াচাড়া করছিলেন। এসময় হঠাৎ গুলি বের হয়ে রুস্তমের গলায় ঢুকে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রুস্তমের ‍মৃত্যু হয়।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সেক্রেটারি এস এম তৌহিদ আল হোসেন তুহিন দাবি করেছেন, এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ছাত্রশিবির। কারণ বৃহস্পতিবার রাতে শিবির তাকে হুমকি দিয়ে বলেছে, ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে ক্যাম্পাস ও হলে অবস্থান করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ