সিসি নিউজ: জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারী উত্তরা ইপিজেডের এক শ্রমিকের বসতবাড়ী ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।
অভিযোগ মতে, সদর উপজেলার সংগলশী ইউনিয়নের উত্তরা ইপিজেডস্থ বোছাপাড়া গ্রামের ছাইফুল ইসলাম মাসুমের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার রাজ্জাকুল ইসলামের সাথে বিরোধ চলে আসছে। এরেই জের ধরে শুক্রবার সকালে রাজ্জাকুল ইসলাম দলবল নিয়ে মাসুমের বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা মাসুমের একটি ঘর, সীমান প্রাচীর, টিভি ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। মাসুম জানায় অতর্কিত ভাবে রাজ্জাকুল দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় সে ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হমকি দেন হামলাকারীরা । এ ব্যাপারে ৮জনকে আসামী করে সদর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। নীলফামারী থানার এস আই প্রদীপ রায় জানান অভিযোগে পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমি নিয়ে বিরোধের জের ধরে এ ভাংচুরের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।