ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চের অপর একটি গ্রুপ । আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক বিশেষ সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা ও অন্যাদের পক্ষে এ ঘোষণা দেন এসএম শাহীন।
এসএম শাহীন নিজেকে গণজাগরণ মঞ্চের এক নেতা বলে দাবী করেন। একই সঙ্গে ডা. ইমরান এইচ সরকারের ব্যাংক ব্যালেন্সের তথ্য জনসম্মুখে প্রকাশসহ বিভিন্ন দাবি জানানো হয়। এছাড়াও তারা এই সময় তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণজাগরণ মঞ্চের আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।