সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরীা কেন্দ্রে বোরকা পরে পরীা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছে এইচ.এস.সি পরীার্থী সেলিম হোসেন। ঘটনাটি ঘটেছে রোববার সকালে। আটককৃত সেলিম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ইউনিয়নের দিলালপুর গ্রামের আব্দুস সালামের পূত্র । তবে সেলিমের অভিভাবকরা জানিয়েছে সে একজন মানসিক রোগী। পরীা কেন্দ্রের সচিব নরেশ চন্দ্র জানান কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ও কারিগরি পরীার্থী সেলিম হোসেন বোরকা পরে রোববার সকালে ইংরেজী পরীা দিতে কেন্দ্রে প্রবেশ করেন। পরীা শুরু হওয়ার কিছুণ পর সে পরীা ক থেকে বের হয়ে কেন্দ্রের পিছনে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তা দেখে উপস্থিত কিছু অভিভাবক শিশু পাচারকারী সন্দেহে তাকে আটক করলে ঘটনাটি ফাঁস হয়ে যায়। পরে পরীা কেন্দ্রে থাকা কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে কিশোরগজ্ঞ থানায় নিয়ে যায়। এব্যাপারে কেল্লাবাড়ী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্য স্বপন মিয়া জানান সেলিম মানসিক রোগী হলেও সে একজন পরীার্থী। তাকে আটক করে পুলিশে দেয়া উচিত হয়নি। তিনি বলেন কেন্দ্র সচিবের উচিৎ ছিল ঘটনাটি তাকে জানানো। তিনি বলেন সেলিম তার কলেজের ছাত্র। তার পরীার রোল নম্বর ৩০৯৭৬৮। 
এদিকে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি কার ও কারে থাকা কিছু প্রশ্ন ও লুজ শিটের উত্তরপত্র আটক করেছে এলাকাবাসি। কারটি দীর্ঘণ সেখানে দাড়িয়ে থাকলে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তা আটক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে নিয়ে যান। তবে চালক ও গাড়ীতে কাউকে পাওয়া যায়নি। গাড়ীটির নম্বর হলো ঢাকা মেট্রো খ ১১-৯৫১৯। গাড়ীতে থাকা আটককৃত বাংলা পরীার লুজ শিটের নম্বর হলো ০৪৭৫৭০৪, ০৪৭৫৬৮৩ ও ০৪৭৫৮৬৩৫ । এছাড়া গাড়ীতে ২০১৩ সালের এইচএসসি পরীার একটি বাংলা প্রশ্ন ছিল। এ ব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।