বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ সোমবার তিনি হাসপাতাল ত্যাগ করার অনুমতি পাচ্ছেন। রাজ্জাকের ছেলে সম্রাট বলেন, “বাবার শারীরিক অবস্থা এখন যথেষ্ট ভালো। তিনি অনেকটাই সেরে উঠেছেন। হাঁটা-চলা করতে পারছেন। আশা করছি, আগামীকাল তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যেতে পারব।” শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বেশ কয়েক দিন রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পী রাজ্জাক। প্রয়োজনীয় চিকিৎসাসেবা নেয়ার পর কিছুটা সুস্থ বোধ করলে ৩ এপ্রিল সকালে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয় তাকে।
বাসায় ফেরার পর ২৪ ঘণ্টা পার না হতেই আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার সকালে স্কয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় রাজ্জাককে।