বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা সন্দোলপুর গ্রামে রোববার সকালে গ্রামবাসী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ওয়েজকুরুনী (৫০) কে আটক করে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় সোপর্দ করেছে।
উপজেলার খানপুর ইউনিয়নের নয় আনি গ্রামের মৃত উমর উদ্দিন(ঝেলকা) এর পুত্র মোজাফর রহমানের বাড়িতে ডাকাতির প্রস্তুতির জন্য জড়ো হচ্ছিল। এসময় সন্দলপুর গ্রামের গ্রামবাসী টের পেয়ে তাকে ধরে গ্রাম পুলিশের মাধ্যমে থানা পুলিশের নিকট সোপর্দ করে। এস আই বজলুর রশিদ জানান, ওয়েজকুরুনি দূধর্ষ ডাকাতি ছাড়াও একাধিক অস্ত্র মামলা আসামী।