• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন

Univercityঢাকা: আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন। আজ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) মহাপরিচালক অধ্যাপক ড. রোলফ ডিটার হুয়ের। তিনি গত ১ জানুয়ারি থেকে ৫ বছরের জন্য ইউরোপীয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ-এর মহাপরিচালক হয়েছেন। তার প্রথম কাজ বৃহৎ হ্যাড্রোন কলিডার পুনর্র্নিমাণ এবং গবেষণাগার পুনরায় চালু করা। বিশেষত যখন ইউরোপে চলছে অর্থনৈতিক মন্দা। এই বিজ্ঞানী গত ১৪ বছর যাবৎ গবেষণাগারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওপিএএল-এর স্পোকসপারসন এবং হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন দীর্ঘদিন। বিশ্বে পার্টিকেল পদার্থবিদ্যায় তার তুলনা বিরল। বর্তমানে তিনি নতুন উদ্ভাবন ও বস্তুকণার নানান আঙ্গিক আবিষ্কারে সকলের সহযোগিতায় এগিয়ে চলেছেন।
রোলফ ডিটার তার গবেষণাগারের অন্যান্য কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক তৈরি করে কাজ করছেন। স্বচ্ছ এবং খোলামেলা কথাবার্তায় তিনি সরকার এবং বিশ্বের অনেক ধনী দেশ থেকে তহবিলও সংগ্রহ করেছেন। ২০টি সদস্য দেশ এবং অন্যান্য ৪০টি দেশের ১১১রকমের মানুষকে নিয়ে তিনি গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। একটি ইউরোপীয়ান গবেষণাগারকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও কার্যকর করে তোলার প্রচেষ্টার মধ্যে রয়েছে রোলের কৃতিত্ব। তিনি নিজে একজন পরিশ্রমী এবং দক্ষ প্রশাসক আর নিজের গবেষণাগারের কর্মীদের নিয়ে বিশ্বব্যাপী কাজ করে চলেছেন নিরন্তর নিষ্ঠায়।
এই মহান গবেষককে সমাবর্তন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রী দেয়া হবে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পুরাতন সংবাদ সম্মেলন কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন মাননীয় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এডভোকেট আব্দুল হামিদ। তিনি জানান, এবার সমাবর্তনে অংশ গ্রহনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন পি এইচ ডি ধারী ৩৮ জন , এমফিল ২৫জন , স্বর্ণপদকের জন্য ৩৩ জন , এমডি- এম এস থেকে ৩৪ জন,বিভিন্ন অনুষদের অনার্স ৪৬৮০ জন, বিভিন্ন অনুষদের মাস্টার্স ৮৫৫ জন, এমবিবিএস ১৭২০ জন, বিডিএস ২৮২, নার্সিং ২২১ জন, ফিজিওথেরাপী ২০১ জন, শিক্ষা অনুষদ থেকে ১ জন, হোমিও-আয়ুর্বেদিক থেকে ৪৭ জন, বি এড ১০৩ জন ও এম এট ৭২জনসহ মোট সমাবর্তনে মোট ৮৩১২ জন গ্রাজুয়েট অংশ গ্রহণ করবে। সমার্তন দিবসে আমন্ত্রনপত্র নিয়ে আসতে বলা হয়েছ। এছাড়াও প্রবেশ পথ দিয়ে ব্যাগ, ক্যামেরা, মোবাইল আনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সমাবর্তনের ভেন্যু সকাল ৯টায় খুলে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রসঙ্গত সমাবর্তন অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়া http://livestream.du.ac.bd/convocation2014  ওয়েবসাইট ঠিকানায় সমাবর্তন অনুষ্ঠান দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ