প্রযুক্তি ডেস্কঃ আমরা অনেকেই মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। ইন্টারনেট ব্রাউজের জন্য অনেকে দামি স্মার্টফোন ব্যবহার করেন। তবুও ভাল স্পীড পাওয়া যায় না।
মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। বিখ্যাত টেকনোলজি কোম্পানী গুগুল এবার মোবাইল নেটওয়ার্কেও ক্ষেত্রে পা রাখতে চলেছে।
বিশ্বের সবচেয়ে সফল মোবাইল সফটওয়্যার ‘অ্যান্ড্রয়েড’ ও সার্চ ইঞ্জিন ‘গুগুল সার্চ’ প্রবর্তনকারী গুগুল এবার নিজস্ব মোবাইল নেটওয়ার্ক আনতে চলেছে বাজারে।
আমেরিকার সংবাদ মাধ্যম অনুযায়ী এই কোম্পানী এবার নিজস্ব ওয়ারলেস নেটওয়ার্ক শুরু করার কথা ভাবছে যা ব্যবহারকারীর ফোন কল থেকে ইন্টারনেট ব্যবহার পর্যন্ত সুবিধা দেবে। এই কোম্পানী অবশ্য আমেরিকায় প্রথম থেকেই সবচেয়ে দ্রুত ব্রডব্যান্ড ইন্টারনেটের পরিসেবা দিয়ে এসেছে।
গুগুলের এই পরিকল্পনা অনুযায়ী মোবাইল নেটওয়ার্ক কোম্পানী থেকেই থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক কিনে সেগুলো কম দামে গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ এমন এক নেটওয়ার্ক অপারেটর যে অবস্থিত নেটওয়ার্কের মাধ্যমেই নিজস্ব সার্ভিস প্ল্যান গ্রাকদের কাছে পৌঁছে দেবে।