• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে এইচএসসি পরীক্ষার্থীনির হাত কর্তন, আটক ১

Moinaসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে পরীক্ষা দিতে যাওয়ার সময় মরিয়ম আকতার ময়না (২২) নামের এক এইচএসসি পরীক্ষার্থীনির হাতে কেটে দিয়েছে এক যুবক। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই পরীক্ষার্থীনিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। অপর দিকে স্থানীয়রা আবুল বাশার নামের এক যুবককে আটক করেছে। আটক ওই যুবকের বাড়ি নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের কালারবাজারের আব্দুর রাজ্জাকের পুত্র।

সূত্রমতে, সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের ধনীপাড়ার বাবুল হোসেনের কন্যা ময়না সৈয়দপুর লায়ন্স এন্ড স্কুল কলেজ কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য অটো রিক্সা যোগে যাওয়ার পথে ঢেলাপীর নামক স্থানে আবুল বাশার তার গতিরোধ করে। এক সময় ময়নার সাথে তার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বাশার তার হাতের ধারালো অস্ত্র দিয়ে যাতে সে পরীক্ষা দিতে না পায় সেজন্য ময়নার পরীক্ষার প্রবেশপত্র ছিড়ে দেয়। পরে ময়নার ডান হাত কেটে ক্ষতবিক্ষত করে দিয়ে পালানোর সময় পথচারীরা আটক করে। আহত ময়নাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ময়নার বাবা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। পুলিশ বাশারকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে। উল্লেখ্য যে, বাশারের সাথে ময়নার বিয়ে হয়েছিল দু’বছর পূর্বে। কিন্তু এরপর পারিবারিক সমস্যার কারণে উভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ