• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এইচএসসি পরীক্ষা: দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬ জন বহিস্কার

exam_15279_0দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ৩য় দিন ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অসাদুপায়ে নকল করার অভিযোগে ৬ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, আজ মঙ্গলবার এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ইংরেজি ১ম পত্র পরীক্ষায় মোট ৯০ হাজার ৩৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৬৯১ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাদুপায়ে নকল করার অভিযোগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া নুরুল হক ডিগ্রী কলেজের পরীক্ষার্থী মোঃ মিলন রানা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া কলেজের পরীক্ষার্থী মোঃ শাহ আলম মিয়া, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ভুরুঙ্গামারী মহিলা কলেজের পরীক্ষার্থী শাহনাজ পারভীন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ কলেজের পরীক্ষার্থী তাজমুল হক, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ডিগ্রী কলেজের পরীক্ষার্থী মমিনুর হোসেন এবং নীলফমারী সদর উপজেলার আইডিয়াল কলেজের পরীক্ষার্থী সাবিনা খাতুনকে বহিস্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ