ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি পরিবারের ৬টি ঘরসহ সবকিছু পুড়ে গেছে। স্থানীয়রা জানায় মঙ্গলবার গভীর রাতে ডোমার উপজেলার উত্তর গোমনাতী গ্রামের তিস্তার পাড় এলাকার শামসুল ইসলামের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুর্হুতের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকার নুর আলম, ইউনুস আলী, শামসুল, আশরাফ, আশিকুল, তৌহিদুর ও আবু হোসেনের ৬টি ঘর, ধান , চাল, গবাদি পশু ও আসবাবপত্র সহ সবকিছু পড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।