• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মধ্য আফ্রিকায় সহিংসতায় নিহত ৩০

afrecaআন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকায় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে এবং আরো ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীরা জানান, নিহতরা ডেকোয়া শহরের বেসামরিক নাগরিক এবং তারা স্ট্রেটের বুলেটের আঘাতে মারা যান। খ্রিষ্টান-অধ্যুষিত এন্টি বালাকা জঙ্গিরা মুসলিম সেলেকা বিদ্রোহীদের ওপর এই হামলা চালায়। কারের মুসলিম নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করতে গত ডিসেম্বর থেকে সহিংসতা শুরু করেছে খ্রিষ্টান জঙ্গিরা। ২০১৩ সালের মার্চে এক দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ফ্রান্সিস বোজিজকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে। পরে প্রেসিডেন্ট মিশেল দিজেতোদিয়া ক্ষমতায় আরোহণ করেন। গত জানুয়ারিতে তার পতনের পর খ্রিষ্টান জঙ্গিরা মুসলিমদের ওপর হামলা চালায়। বিশেষ করে, দেশের যে অঞ্চলগুলো খ্রিষ্টান-অধ্যুষিত, সেখানে ব্যাপক মুসলিম নিধনের খবর পাওয়া যায়। সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১০ হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ