• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘মিডিয়ার আলোচনায় আসতে চান তারেক’

Hasan Mahamudঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমান মিথ্যাচার করে মিডিয়ার আলোচনায় আসতে চান। হাওয়া ভবনের কর্ণধার হিসেবে জনগণ হাওয়ার মতোই তারেককে ভুলে গেছে। তাই জনমনে ফিরে আসতে এ অভিনব পন্থা অবলম্বন করছেন তারেক। পাশাপাশি তিনি বলেন, এ ধরনের রাষ্ট্রদ্রোহিতা সুখকর হবে না। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তারেক রহমানকে দেশে আনার বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে সরকার।
তিনি আরও বলেন, তারেক রহমান লন্ডনে বসে প্রায়শই বাংলাদেশের বিদ্যমান স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য রাখেন। মীমাংসিত সত্য নিয়ে বির্তক সৃষ্টির অপপ্রয়াস চালান। এগুলো অর্বাচীনের ন্যায় দানবিক দাম্ভিকতা,ঔদ্ধত্য ও ধৃষ্ঠতা পূর্ণ আচরণ। মূর্খতার গ্লানি ও অশিক্ষার অভিশাপ থেকে এক ধরনের বিকারগ্রস্ত কথাবার্তা।
তারেক রহমানের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, যদি সৎসাহস থাকে তবে দেশে ফিরে আসুন। নিজের বিরুদ্ধে দুর্নীতি, লুণ্ঠন ও অর্থপাচার মামলাগুলো মোকাবেলা করুন। আদালতে আত্মসর্মপণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে পরে কথা বলুন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক আব্দুর সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় সদস্য একেএম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ