• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী খাদ্য গুদামে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

News Picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামে সরকারের ঘোষণা অনুযায়ী গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। ফুলবাড়ী খাদ্য গুদামে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শওকত আলী খন্দকার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবীদ) মোঃ আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মাদিলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ফুলবাড়ী মিল মালিক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সামিউল আলম, ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামসুদ্দিন মন্ডল, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ীর বিভিন্ন চাউল, ধান, গম ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আকিলা পাড়া গ্রামের কৃষক মোঃ নুরে আলমের গম ক্রয়ের মাধ্যমে, গম ক্রয়ের কার্যক্রম শুরু হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শওকত আলী খন্দকার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান এ বছর সরকারের ঘোষণা অনুযায়ী ৮৭. মেঃ টন গম ক্রয়ের লমাত্রা ধার্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ