• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন ব্যারিস্টার রফিকুল

Rofiqulঢাকা: জাতীয় প্রেসক্লাবে শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের। সকাল সাড়ে ১০টার মধ্যে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উপস্থিত হনও তিনি। এর কিছুক্ষণ পর উপস্থিত হন অনুষ্ঠানের সাত বিশেষ অতিথির একজন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
এরপর সোয়া ১১টা পর্যন্ত বসে ছিলেন ব্যারিস্টার রফিকুল হক। আর কোনো অতিথি তখনও পৌঁছাতে পারেননি অনুষ্ঠানস্থলে। শেষ পর্যন্ত সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে যান ব্যারিস্টার রফিকুল হক। যাওয়ার সময় বলে গেলেন, ‘যারা সময়ের মূল্য দিতে জানে না, তারা মানুষের জাত-ই না।’
এর আগে দেরিতে অনুষ্ঠান শুরু করতে গেলে আয়োজকদের উদ্দেশে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘বর নাই, কনে নাই বিয়ে শুরু করবেন?’
অনুষ্ঠানে যাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশসের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সাংসদ খায়রুল কবির খোকন , বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, আবুল হোসেন খান, ফারুক আহমেদ প্রমুখ।

উৎসঃ   বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ