• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৭০০ বছর পরও অক্ষত

Death bodyআন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে ১ হাজার ৭০০ বছর আগে মানুষটি মৃত্যুবরণ করেছিলেন। মমি বানিয়ে রাখার হাজারো যুগ পরও তার মস্তিষ্ক অক্ষত রয়েছে। তবে নারী মমিটির দেহে হার্টের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। গবেষকরা মমিটির দেহে সিটি স্ক্যান করার পর ওই নারীর বয়স সম্পর্কে তথ্য দিয়েছেন। তাদের দাবি, ৩০ থেকে ৫০ বছর বয়সের মধ্যেই তার মৃত্যু হয়েছিল। তার একটি কল্পিত ছবিও প্রকাশ করেছেন তারা। বহু মিশরীয় নাগরিকের মতোই ওই নারীও জীবদ্দশায় দাঁতের মারাত্মক সমস্যায় ভুগেছিলেন। তাকে মমিতে পরিণত করার সময় ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, যকৃৎ ও এমনকি হার্টও অপসারণ করা হয়েছিল। এরপর মমিকরণের অন্যান্য প্রক্রিয়া শেষে তার মৃতদেহ ব্যান্ডেজের মতো কাপড়ে মুড়িয়ে কফিনে সংরক্ষণ করা হয়। মন্ট্রিয়ালের ম্যাকগিল ইউনিভার্সিটির রেডপাথ জাদুঘরে বর্তমানে কফিনসহ মমিটি রাখা আছে। তবে গবেষকরা একটি বিষয় নিয়ে এখনও ধাঁধাঁয় আছেন। মৃত ব্যক্তির হার্ট অপসারণের পর সেটা নিয়ে কি করতেন প্রাচীন মিশরীয়রা, এবার এ প্রশ্নের জবাব খুঁজতে চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ