• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তরুণীকে ধর্ষণ, সঙ্গী বাবাও!

India...আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী মেয়েটির ওপর হামলে পড়েছে মাংসলোলুপ একটা শরীর। কামুক দাঁত-নখ এড়াতে মেয়েটি শেষ শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলছে। খানিকটা পিছিয়ে যেতে হচ্ছে ইতর যুবকটিকে। এ সময়েই হাজির যুবকের বাবা। মেয়েটি খানিক স্বস্তিতে, এবার বোধহয় ইজ্জত বাঁচল। কিন্তু হল ঠিক উল্টোটাই। বাকরুদ্ধ মেয়েটি দেখল বাবা ছেলেকে তাতাচ্ছে। বাঁচানো তো দূরঅস্ত, মেয়েটির প্রতিরোধ কী ভাবে ভেঙে পড়ে, কত সহজে ছেলেটি অনুপ্রবেশ করতে পারে তার শরীরে, সেই চেষ্টাই করছে ওই প্রৌঢ়। বাবা-ছেলে যুগলবন্দিতে রক্তাক্ত যুবতীর এর পর যন্ত্রণায় কাতরানো ছাড়া আর গতি কী! এমনই লোমহর্ষক ঘটনা ঘটেছে ভারতের গাজিয়াবাদের সিহানি গেট এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে এবং বাবা পলাতক। পুলিশ সূত্রে খবর, নিগৃহীতা একাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সে জল আনতে যান। তখনই নকুল নামে এক প্রতিবেশী তাকে জোর করে ঘরের মধ্যে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। নকুলের বাবা কারতারের বিরুদ্ধেও অভিযোগ এনেছে ওই তরুণী। সে বলে, তখনই নকুলের বাবা বাইরে থেকে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে সেখান থেকে বাড়ি ফিরে সকলকে সব কথা জানান ওই নিগৃহীতা। এর পরই সিহানি গেট থানায় নকুল এবং তার বাবা কারতারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত ফেরার। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।-


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ