• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা : চারজন বরখাস্ত

Train Accidentঢাকা: উল্লাপাড়া স্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোঃ শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন, একতা এক্সপ্রেসের চালক (এল এম) বঙ্কিম চন্দ্র , সহকারী চালক (এএল এম)- শফিক, ট্রেন পরিচালক (গার্ড) -আজিজুর রহমান এবং উল্লাপাড়া স্টেশন মাস্টার নূর কুতুব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস এবং দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেসের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার কারণ তদন্তের জন্য বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটিনডেন্ট, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার এবং চিফ মেডিক্যাল অফিসারের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি এবং বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ রেলওয়ে, পাকশীর ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার, ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো), ডিভিশনাল ইঞ্জিনিয়ার-২, ডিভিশনাল সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার ও ডিভিশনাল মেডিক্যাল অফিসার এর সমন্বয়ে ৫ সদস্যের  আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

এই দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন সহ রেলপথ মন্ত্রণালয়ের ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ তদারক করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ