নীলফামারী প্রতিনিধি: সজল কুমার ভৌমিককে সভাপতি ও নোহেল রানাকে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আজ রাতে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে সম্মেলণের মাধ্যমে তাদের মনোনিত করা হয়েছে। এছাড়াও মাহফুজুর রহমান তালুকদার, মনিরুল হাসান শাহ আপেল ও মাঈনুল আরেফিন চৌধুরী নিয়াজকে সহ-সভাপতি, তহিদুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাসুদ সরকার, ফিরোজ হোসেন, সোহেল পারভেজ ও সুমনা চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
আজ দুপুর থেকে শুরু হয় সম্মেলণ। সম্মেলণের প্রধান অতিথি ছিলেন সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলণে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান খোকন, নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার বিশেষ অতিথি ছিলেন।
সম্মেলণের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম জীবন সঞ্চালিত সম্মেলণে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
এছাড়াও ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্তে জেলার জলঢাকা পৌরসভা ইউনিটকে সাংগঠনিক থানা ইউনিটের মর্যাদা দেয়া হয়েছে।