• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজাকারের ডকুমেন্টে সাঈদীর নাম ছিলো না: আইনজীবী

saydiঢাকা: জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডাদেশ রায়ে আনা আপিল আবেদনের ওপর আসামি পক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন আজ রবিবার শুরু হয়েছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চে এ যুক্তি উপস্থাপন করেন সাঈদীর আইনজীবী এস এম শাহজাহান। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আসামিপক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।
এসএম শাহজাহান রাষ্ট্রপক্ষে উপস্থাপিত যুক্তির বিপরীতে আজ শুনানিতে সাঈদীর নামের সঙ্গে কখনও শিকদার ছিলো না এবং রাজাকার হিসেবে কোন ডকুমেন্টেই সাঈদীর নাম ছিলো না দাবি করে আইনজীবী তার যুক্তি তুলে ধরেন।
গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত এর্টনি জেনারেল ও ট্রাইব্যুনালের সমন্বয়ক এমকে রহমান, ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
এটর্নি জেনারেল সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড বহাল রাখার পক্ষে আর্জি জানিয়ে তার যুক্তি উপস্থাপন শেষ করেন। সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনীত ২০টি অভিযোগের পক্ষে আপিল শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করেন এটর্নি জেনারেল।
রবিবার ছিল এ মামলায় আপিল শুনানির ৪৮তম দিন। এর আগে সাঈদীর বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের বিষয়ে গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আসামিপক্ষে এডভোকেট এএসএম শাহজাহান যুক্তিতর্ক উপস্থাপন করেন। ২৫ ফেব্রুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।
সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে ২০টি অভিযোগে চার্জ গঠন করেছিল। এরমধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয় এবং ১২টিতে তাকে খালাস দেয়া হয়।
উৎসঃ   জাস্ট নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ